1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

আজ দুপুরে রাণীর সঙ্গে মধ্যাহ্নভোজে মোদী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ১৯২ Time View

নরেন্দ্র মোদীর তিনদিনের ব্রিটেন সফরের দ্বিতীয় দিন শুক্রবার। এদিন দুপুর ২ টা অর্থাৎ 7ভারতীয় সময় ৬ টা ১৫ মিনিট নাগাদ বাকিংহাম প্যালেসে রাণী এলিজাবেথের সঙ্গে মধ্যাহ্নভোজ যোগ দেবে মোদী। এছাড়াও এদিনই ওয়েম্বলে স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়রা অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রীকে। গতকাল
বৃহস্পতিবার লন্ডনে পা রাখেন তিনি। এদিন ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর তিনি ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখেন। ক্যামেরনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনও করেন। এদিন তিনি রাত কাটান ব্রিটিশ প্রধানমন্ত্রীর কানট্রি হাউস চেকার্সে। শুক্রবার সকালে ল্যান্ড রোভার ও জাগুয়ারের শোরুমে যাবেন তিনি।
এরপর মধ্যাহ্নভোজের পর এদিন সন্ধেয় তিনি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৯০,০০০ মানুষের সমাবেশে বক্তব্য রাখবেন।
মোদীকে ‘অলিম্পিক স্টাইল’-এ অভ্যর্থনা জানাতে তৈরি হচ্ছে ব্রিটেনের অধিবাসী ভারতীয়রা। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামে মোদীর বক্তব্যের বিষয় হবে ‘টু গ্রেট নেশন, ওয়ান গ্লোরিয়াস ফিউচার’। দিওয়ালির দু’দিন পরে আলোর রোশনাইতে ভরে যাবে মোদীর সভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ