1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

আমনের সংগ্রহমূল্য কমল ১ টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ২১০ Time View

আমন চাল সংগ্রহমূল্য প্রতি কেজিতে ১ টাকা কমিয়ে ৩১ টাকায় নির্ধারণ করেছে সরকার। এবার এই চাল সংগ্রহের পরিমাণও কমানো হয়েছে। গত বছর সরকার তিন লাখ টনের বেশি আমন চাল সংগ্রহ করেছিল। এবার সংগ্রহের পরিমাণ এক লাখ টন কমিয়ে দুই লাখ টনে নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৫ মার্চ পর্যন্ত আমনের চাল সংগ্রহ করা হবে।
চালের সংগ্রহমূল্য এবং পরিমাণ কমানোর কারণ জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, কমিটি বাজারে চালের বর্তমান দর বিবেচনা করে সংগ্রহমূল্য নির্ধারণ করেছে। গত বছরের তুলনায় বর্তমানে বাজারে চালের দর কম হওয়ায় এবার সংগ্রহমূল্য ১ টাকা কমানো হয়েছে বলে জানান তিনি।
খাদ্য অধিদপ্তর থেকে জানানো হয়, এ বছর আমনে প্রতি কেজি চালের উৎপাদন খরচ হিসাব করা হয়েছে ২৬ টাকা। গত বছর উৎপাদন খরচ ছিল ২৫ টাকা। গত বছর সরকার সাড়ে তিন লাখ টন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তিন লাখ টনের বেশি চাল সংগ্রহ করে খাদ্য অধিদপ্তর।
সভায় খোলা বাজারে চাল ও গমের বিক্রয়মূল্য কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংগ্রহমূল্য কমিয়ে কত করা হলো, তা কমিটি চূড়ান্ত করেনি। কমিটি খুব শিগগিরই আলোচনা করে তা নির্ধারণ করবে। তবে খাদ্য বিভাগ থেকে প্রতি কেজি আটা ২২ টাকা দরে বিক্রি হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি খাদ্যগুদামগুলোতে ১৬ লাখ এক হাজার টন চাল ও গম মজুত রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ ১২ লাখ ৪৪ হাজার টন। বর্তমানে মোটা চালের বাজারদর ২৫ থেকে ২৭ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ