1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ১৬৯ Time View

রাজধানীর মুগদা থানার বিশ্বরোডে ট্রাকচাপায় শাহরিয়ার আলম আকাশ (২৬) নামে এক 2মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ জাগো বাংলাদেশ পরিবেশ ফেডারেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈনুল খান জানান, মুগদা বিশ্ব রোডে সিঙ্গার শো রুমের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মঈনুল।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ