1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যার রায় আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ১৮৯ Time View

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার রায় ঘোষণার ধার্য দিন আজ বৃহস্পতিবার। ৪ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এই তারিখ ধার্য করেছিলেন।image_142276_0

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের তারিখ ধার্য করেছিলেন। তাই আজ রায় ঘোষণা করা হতে পারে।

এই মামলার তিন আসামি হলেন- নিহত মাহফুজুর-স্বপ্না রহমান দম্পতির মেয়ে ঐশী রহমান, তার বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান। এদের মধ্যে ঐশী ও আসাদুজ্জামান কারাগারে আটক আছেন। মিজানুর রহমান জামিনে আছেন। রাষ্ট্রপক্ষে ৩৯ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। ৪ নভেম্বর এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২৪ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঐশী। পরে তিনি ওই জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেন।

গত বছরের ৯ মার্চ ঐশীসহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং ঐশীদের শিশু গৃহকর্মীর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ