1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

ভয় দেখাচ্ছে বটে, কিন্তু এরা কতদিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ১৬১ Time View

সোমবার বিকেলের দিকে আমার ফোনে মেসেজটা এসেছিল৷ স্পষ্ট ইংরেজিতে লেখা, ‘এই অসভ্য ব্লগারগুলোকে আপনি সমর্থন করেন কেন? চাপাতির ঘায়ে মরতে চান?’ মেসেজটা পাওয়ার পরই আমি গুলশন থানায় একটা জেনারেল ডায়েরি করি৷ আজ (মঙ্গলবার) সকালে থানা থেকে পুলিশ এসে আমার বাড়িতে পাহারার ব্যবস্থা করে গিয়েছে৷ তবে আজ তো প্রায় সারা দিনই আমি বাড়ির বাইরে কাটালাম৷ আমার সঙ্গে পুলিশের কোনও লোক ছিল না৷image_142264_0

পুলিশের বক্তব্য, আমাকে নিজের সুরক্ষার জন্য ওদের কাছে লোক চাইতে হবে৷ সেটা করব কি না, এখনও ভেবে দেখিনি৷ তবে নিজের দেশে, নিজের বাড়িতে এ ভাবে পাহারাওয়ালা সঙ্গে নিয়ে ঘোরাফেরা করা খুবই অস্বস্তির৷

আমাদের দেশ এবং প্রতিবেশী ভারতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যাতে চরমপন্থী শক্তি এবং দক্ষিণপন্থী শক্তিগুলো ক্রমেই মাথা চাড়া দিচ্ছে৷ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো সংখ্যায় হয়তো বেশি নয়, কিন্ত্ত তাদের শক্তি অনেক৷ সবচেয়ে দুশ্চিন্তার কথা এরা অনেকেই প্রশিক্ষিত অস্ত্রধারী৷ এরা মানুষকে ভয় দেখিয়ে, খুন করে নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চায়৷ এই উপমহাদেশে যে অসহিষ্ণুতা বাড়ছে সে তো আমরা দেখতেই পাচ্ছি৷ এই ধরনের উগ্র মানসিকতার মানুষগুলি সেই অসহিষ্ণুতাকেই প্রতিষ্ঠা করতে চায়৷

ভারতের পরিস্থিতিও উদ্বেগ বাড়ায়৷ কারণ এই উপমহাদেশে ভারতবর্ষই একমাত্র দেশ যারা বরাবর বহুত্ববাদ ও পরমত সহিষ্ণুতাকে বহন করে এসেছে৷ সেখানে শুধুমাত্র খাদ্যাভ্যাসকে কেন্দ্র করে যে ভাবে রাজনীতি শুরু হয়েছে তাতে সেই বহুত্ববাদের ভাবনাই বিপর্যস্ত হতে পারে৷ তবে এই দুটো দেশকেই আমি গভীর ভাবে চিনি৷ তাই আমার বিশ্বাস এটি বিক্ষিন্ত অধ্যায়৷ দুই দেশেরই অধিকাংশ মানুষ বহুত্ববাদ ও সহিষ্ণুতায় বিশ্বাসী৷ তাই এই বিচ্ছিন্নতাবাদী শক্তিরা সাময়িক কিছু সাফল্য পেলেও তা কখনও চিরস্থায়ী হবে না৷ তবে তার জন্য এগিয়ে আসতে হবে মানুষকেই৷ নাগরিক সমাজকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবিলা করতে হবে৷

তবে এই সমস্ত উপদ্রব এত বেড়ে ওঠার জন্য সরকারের ব্যর্থতাও কম নয়৷ যদিও বাংলাদেশ সরকার এই ধরনের ঘটনা প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে৷ কিন্ত্ত এখনও পর্যন্ত বিশেষ কোনও সাফল্য আসেনি৷ সরকারের ছোটখাটো এক-আধটি সাফল্য তার বিরাট ব্যর্থতাকে চাপা দিতে পারে না৷ বাংলাদেশে এই সমস্যা আরও বেড়েছে অন্য একটা কারণে৷ বেশ কিছু দিন ধরেই মুক্তিযুদ্ধের বিরোধীদের বিচার চলছে৷ সেই বিচারের বিরোধীরাও এদের সঙ্গে হাত মিলিয়েছে৷ এদের সঙ্গে যোগ দিয়েছে জামাতের লোকজন৷

সম্প্রতি বাংলাদেশে কয়েকজন বিদেশিকে খুনের দায় নিয়েছে আইএস৷ সরকার অবশ্য আমার দেশে আইএস-এর অস্তিত্ব স্বীকার করেনি৷ আমিও মনে করি না সত্যিই এখানে এতটা শক্তি বাড়িয়েছে আইএস৷ অনেক সময় স্থানীয় সন্ত্রাসবাদীরাই নিজেদের বড় কোনও জঙ্গি নেটওয়ার্কের সদস্য বলে জাহির করতে এই সমস্ত কথা বলে থাকে৷

তবে তাতে আশঙ্কা কমে না৷ স্বাধীন চিন্তার লেখক, বুদ্ধিজীবীরা সব সময়ই সফ্ট টার্গেট৷ ফলে এই ধরনের হুমকি তাদের দিকেই প্রথম আসে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ