1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২
  • ১৮৫ Time View

জনসভা মঞ্চে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৪টা ২২ মিনিটে তিনি বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে স্থাপিত ১৪ দলের জনসভা মঞ্চে আসেন। এ সময় সমবেত জনতা তুমুল করতালি ও স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায়।

এর আগেই শুরু হওয়া জনসভায় প্রথমে ১৪ দলের স্থানীয় নেতারা বক্তৃতা করেন। পরে শুরু হয় কেন্দ্রীয় নেতাদের বক্তৃতা।

এ জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারযোগে বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে তিনি সরাসরি চলে যান কীর্তনখোলা নদীর তীর ঘেঁসে নির্মিত মুক্তিযোদ্ধা পার্কে।

মুক্তিযোদ্ধা পার্কের উদ্বোধন শেষে তিনি চলে যান বরিশাল নৌ-বন্দর এলাকায়। কঠোর নিরাপত্তাবেষ্টনীতে বরিশাল আধুনিক নৌ-বন্দর উদ্বোধন করেন তিনি। একই স্থানে দেশের তৃতীয় মেরিন একাডেমি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও বঙ্গবন্ধু অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগ প্রধান।

এখান থেকে স্থানীয় সার্কিট হাউসে দুপুরের আহার ও সাময়িক বিশ্রাম শেষে তিনি জনসভা মঞ্চে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ