1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিলেটের স্বার্থে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে হবে: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২
  • ১৭৪ Time View

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের সঙ্গে জড়িয়ে আছে এ দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের কল্যাণে রাজনীতি করেন।

তিনি বলেন, সিলেটবাসীর সমস্যা ও সম্ভাবনার কথা শুনতেই তিনি ২৪ মার্চ সিলেট আসছেন। তাই সিলেটবাসীর স্বার্থে ২৪ মার্চ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে হবে।

বুধবার রাতে দক্ষিণ সুরমার কদমতলীতে ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফলের লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বিরোধী দল বিএনপির সমালোচনা করে বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামাত জোট নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে বিচার বাধাগ্রস্থ করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগ নেতা হেলাল বক্সের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কাউন্সিলর আসমা বেগম প্রমুখ।

সভা পরিচালনা করেন সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মো. আযম খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ