1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

২৫ মার্চ চালু হচ্ছে না ডিএসইর এমএসএ প্লাস প্রোগ্রাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ১৭৫ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এমএসএ প্লাস গো লাইভ প্রোগ্রাম চালু করতে সম্পূর্ণ প্রস্তুত থাকলেও পূর্বনির্ধারিত ২৫ মার্চ তা চালু হচ্ছে না।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব নিয়ে কিছু জটিলতা দেখা দেওয়ার তা আপাতত চালু করা হচ্ছে না। খুব শিগগিরই এ প্রোগ্রাম চালুর নতুন তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বছর ২০ জুলাই মতিঝিলের মধুমিতা বিল্ডিংয়ের ৮ম তলায় ডিএসইর ট্রেনিং একাডেমিতে সিকিউরিটিজ হাউজের অনুমোদিত প্রতিনিধিদের নিয়ে নতুন এই সফটওয়্যারের মক ট্রেডিং কর্মসূচি চালু করে ডিএসই।

২০ জুলাই থেকে টানা ২১ কার্যদিবস কর্তৃপক্ষ মক ট্রেডিং করে, যা শেষ হয় ২৫ আগস্ট। কিন্তু মক ট্রেডিংয়ের শেষ পর্যায়ে এসে এ প্রক্রিয়ায় লেনদেন করতে কিছু সমস্যা চিহ্নিত করা হয়।

পরবর্তীতে ৮ অক্টোবর শেষ বারের মতো গো-লাইভ প্রিপারেশন টেস্ট করা হয়।

এদিন সকাল ১০টার মধ্যে সব ব্রোকারেজ হাউজ লগইন (খোলা) হয়। প্রিপারেশন টেস্টিং চলে দুপুর ২টা পর্যন্ত। গো-লাইভ প্রিপারেশন টেস্টিং কিছু সমস্যা দেখা দেওয়া এমএসএ প্লাস সফটওয়ার চালুর প্রক্রিয়া পিছিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ