1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের ছবিতে মৌসুমী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ২৩০ Time View

চিত্রনায়িকা মৌসুমী দীর্ঘদিন পর মুক্তিযুদ্ধের একটি ছবিতে অভিনয় করছেন। এর শিরোনাম 3‘পোস্টমাস্টার-৭১’। বর্তমানে পাবনার ঈশ্বরদীতে এ ছবির দৃশ্যধারণ চলছে। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। এর মাধ্যমে তারা মুক্তিযুদ্ধভিত্তিক দ্বিতীয় ছবিতে একসঙ্গে অভিনয় করছেন। এর আগে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ধ্রুবতারা’য় তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন। ছবিটি ২০০৬ সালে মুক্তি পায়। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, নতুন ছবিটির গল্প খুবই আকর্ষণীয়। মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট উভয় বিষয়ই এ ছবিতে উঠে এসেছে। ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে। তা ছাড়া ফেরদৌসের সঙ্গে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ‘ধ্রুবতারা’ ছাড়াও এর আগে তার সঙ্গে ‘খায়রুন সুন্দরী’, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘মিস ডায়ানা’, ‘এক কাপ চা’সহ বেশ কটি ছবিতে অভিনয় করেছি। প্রতিটি ছবি নিয়েই দারুণ সাড়া পেয়েছি। আশা করি, এবারো তার ব্যতিক্রম হবে না।
জানা গেছে, ‘পোস্টমাস্টার-৭১’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ফেরদৌস। তার প্রেমিকার চরিত্রে মৌসুমীকে দেখা যাবে। এ ছাড়া এতে আরো অভিনয় করছেন আল মনসুর, শহীদুল আলম সাচ্চু, নিঝুম রুবিনা প্রমুখ। আগামী বছরের ২৬ মার্চ ছবিটি মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ