1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

প্রসূন আজাদের ‘মৃত্যুপুরী’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ২২০ Time View

লাক্স-চ্যানেল আই তারকা প্রসূন আজাদ গত দুবছর ধরে ছোট পর্দার কাজ কমিয়ে বড় পর্দায় 9মনোযোগী হয়েছেন তিনি। এরই মধ্যে এই গ্ল্যামারাস কন্যার দুটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘সর্বনাশা ইয়াবা’ এবং ‘অচেনা হৃদয়’। এ ছবি দুটিতে প্রসূনের অভিনয়-পারফরমেন্স দর্শক মহলেবেশ প্রশংসিত হয়েছে। তবে এবার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সময় পার করছেন এ অভিনেত্রী। বড় বাজেটের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় ছবি। আর এর শুটিংয়েই গত প্রায় এক মাস ধরে প্রসূন অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। ছবির নাম ‘মৃত্যুপুরী’। এটি পরিচালনা করছেন জায়েদ রেজওয়ান। এ ছবিতে প্রসূন অভিনয় করছেন আরিফিন শুভর বিপরীতে। ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় পৌঁছান প্রসূন আজাদ। সঙ্গে ছিলেন আরিফিন শুভ। ১১ সেপ্টেম্বর মহরতের পর ১২ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হয়। বিদেশ বাংলা ও বাজ ফিল্মের ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজ, সিডনি অপেরা হাউসসহ বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নিয়েছেন প্রসূন।
জানা গেছে, ছবিটির প্রায় ৯০ ভাগ দৃশ্য ধারণ হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহরে। সম্প্রতি এসব শুটিং শেষে দেশে ফিরেছেন প্রসূন। আর সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এ অভিনেত্রী। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, মনের মতো একটি গল্পের ছবি এটি। এখানে আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। অনেক ভালভাবে এর শুটিং করলাম। শুটিংয়ের বাইরেও অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছি। সব মিলিয়ে অন্যরকম একটি অভিজ্ঞতা হয়েছে এ ছবির শুটিং করতে গিয়ে। অনেক ভাল লেগেছে। ছবিটি মুক্তি পেলে সবার ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ