1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ফেসবুকে শীর্ষে নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ২২৮ Time View

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সময়ের আলোচিত উপস্থাপিকা ও চিত্রনায়িকা 10নুসরাত ফারিয়ার ভক্ত ও অনুসারী ২০ লাখের ঘর ছাড়িয়েছে। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ২০,৪০,৪৬৬। এই মাইলফলক দেশের অভিনয় জগতের আর কোনো তারকার নেই। বিষয়টি নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। এর কিছুদিন আগে ভেরিফাইড হয় নুসরাত ফারিয়ার ফেসবুক পেইজ। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিয়িার ব্যানারে সিনেমায় চুক্তিবদ্ধ হবার পর থেকেই উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে তার ফলোয়ারের সংখ্যা। এরপর বলিউডে অভিনয়ের ঘোষণা এবং ‘আশিকী’ সিনেমার মুক্তি ফারিয়াকে দর্শকদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলে। মাত্র কয়েকদিনে তার বিপুলসংখ্যক ভক্ত হওয়ায় ফারিয়া বলেন, খুব ভাল লাগছে। ২০ লাখ ভক্ত আমাকে অনুসরণ করছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। খেলার জগতের তারকাদের পাশাপাশি বিনোদন অঙ্গনে সংগীতশিল্পী পড়শীর ফেসবুক ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। এবার অভিনয় জগতের তারকাদের মধ্যে আমার এতো বেশি ভক্ত হওয়ায় আমি সত্যি খুব আনন্দিত। আমি আজীবন দর্শকদের এই ভালবাসায় সিক্ত হতে চাই। তিনি আরো বলেন, বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম। খুব সহজেই আমার ভক্তরা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ