1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ

ছাদ থেকে পড়ে তিতাসের কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ১৩২ Time View

রাজধানীর খিলগাঁওয়ে পাঁচ তলার ছাদ থেকে পড়ে মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। স্বজনদের দাবি, ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মনির হোসেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা ছিলেন।
তাঁর ভাতিজা আলমাস হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর চাচা পাঁচ তলা বাসার ছাদ থেকে লাফ দেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলমাস বলেন, ‘অফিসে সহকর্মীদের সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলার কথা শুনেছি। অফিসে চাপের মধ্যে ছিলেন তিনি। তাঁকে সম্পূর্ণ আপসেট দেখাচ্ছিল।’

হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মনিরের লাশ এখন জরুরি বিভাগের মর্গে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ