1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ

কাজ কম, তাই বিগ বসই ভরসা রিমির!

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ২১৯ Time View

এত দিন তিনি ছিলেন নায়িকা। এ বার পরিচালনাতেও হাত পাকাতে চান বাঙালি অভিনেত্রী 7a8dias;রিমি সেন। আর সে কারণেই নাকি তাঁর ‘বিগ বস’ যাত্রা! এ কথা স্বীকার করেছেন খোদ নায়িকাই। তাঁর কথায়, ‘পরের বছরই প্রথম ছবি পরিচালনা করব আমি। আর তার আগে বিগ বসের প্ল্যাটফর্ম আমাকে এমন একটা সুযোগ দিচ্ছে যেখানে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারব।’
এক যুগের বলিউডি কেরিয়ারে বরাবরই খুব ভেবেচিন্তে চরিত্র বাছাই করেছেন রিমি। ‘ধুম’-এর সাফল্য তাঁকে বেশ শক্ত জমি দিয়েছিল। ২০১১-তে পরিচালক তিগমাংশু ধুলিয়ার ‘শাগরেদ’ ছবিতে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। তার পর তিন বছর কেটে গেলেও কোনও ছবিতে সুযোগ পাননি। সে জন্যই কি পরিচালনায় আসতে চান? এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন রিমি।
বিগ বসে আসার জন্য কি কোনও বিশেষ প্রস্তুতি নিয়েছেন রিমি? নায়িকা জানিয়েছেন, রান্না তিনি একেবারেই জানেন না। ফলে বিগ বসের রান্নাঘর তিনি এড়িয়েই যাবেন। এই রিয়ালিটি শো জেতার জন্য কি কোনও স্ট্র্যাটেজি রয়েছে তাঁর? রিমির কথায়, ‘আমি খুব ঠাণ্ডা মাথার মানুষ। সবার সঙ্গে মিশতে একটু সময় লাগে আমার। তবে কোনও ঝামেলা হলে আমি সামলে নিতে পারব বলেই মনে হয়।’ আপাতত অপেক্ষা। বাকি প্রতিযোগীদের সঙ্গে কী ভাবে নিজেকে মানিয়ে নেন রিমি সেটাই এখন দেখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ