1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ

সাত বছর পর বিশ্বজিৎ-ন্যান্সি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ২০১ Time View

বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও ন্যান্সিদীর্ঘ ৭ বছর পর একসঙ্গে চলচ্চিত্রের কণ্ঠ দিলেন। a78disdসোহানুর রহমান সোহানের ‘জেদী’ ছবিতে কণ্ঠ দিয়েছেন তারা। ‘ঝরনার শেষ আছে নদীতে গিয়ে/আমার শেষ শুধু তোমারই কাছে’ কথার এই গানটি লিখেছেন কবির বকুল। গতকাল রাজধানীর উত্তরায় কুমার বিশ্বজিতের নিজস্ব স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। এ প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, কবির বকুলের লেখা এই গানটি সত্যিই চমৎকার। আমার সঙ্গে ন্যান্সিও খুবই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে। আশা করি, নুতন গানটি সবার ভালো লাগবে।
ন্যান্সি বলেন, বহুদিন পর বাণিজ্যিক চলচ্চিত্রে একটি মেলোডি গান গাইলাম। তাছাড়া এর মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর বিশ্বজিৎদার সঙ্গে আবারো গান গাওয়ার সুযোগ পেলাম।
ন্যান্সি আরো জানান, সর্বশেষ ২০০৮ সালে তিনি অনিমেষ আইচের ‘না মানুষ’ ছবিতে কুমার বিশ্বজিতের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন, যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। এর আগে শওকত আলী ইমনের সুর ও সঙ্গীতায়োজনে কুমার বিশ্বজিৎ ও ন্যান্সি দু-তিনটি ছবিতে প্লে-ব্যাক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ