1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ

বিদায় নিচ্ছেন শখ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ২৩৮ Time View

জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ মিডিয়া থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে a7syduasldনিচ্ছেন। অনেক আগেই ধারাবাহিক নাটকের কাজ ছেড়ে দিয়েছেন তিনি। ইদানীং চলচ্চিত্রের প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন। বর্তমানে তাকে বিশেষ দিবসের গুটিকয়েক নাটক-টেলিছবিতে দেখা যাচ্ছে মাত্র। শখ জানান, দীর্ঘ ধারাবাহিকে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাছাড়া বর্তমানে চলচ্চিত্রের অবস্থাও সুবিধাজনক নয়। এ কারণে দুই অঙ্গন থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। তবে বিশেষ দিবসের খন্ড নাটক ও মাঝেমধ্যে দু’একটি নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করছেন তিনি।
এ প্রসঙ্গে শখ বলেন, আমি সব সময় দর্শকদের মানসম্পন্ন কাজ উপহার দিতে চাই। এ কারণেই বেছে বেছে কাজ করছি। আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখব। বর্তমানে শখ চিত্রনাট্যের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাছাড়া দক্ষ পরিচালক ও সহশিল্পীদের বিষয়টিও তার কাছে প্রাধান্য পাচ্ছে।
ইতোমধ্যেই দুটি ছবিতে অভিনয় করেছেন শখ। ছবি দুটি হচ্ছে এমবি মানিকের ‘বলো না তুমি আমার’ ও সানিয়াৎ হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’। তবে ছবি দুটি ততটা ব্যবসা সফলতা লাভ করেনি। তাই একপ্রকার হতাশা থেকেই চলচ্চিত্রে থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে শখ। এ বিষয়ে তিনি বলেন, তবে বিগ বাজেট, দক্ষ পরিচালক ও ভালো মানের চলচ্চিত্র পেলে অভিনয়ের বিষয়টি ভেবে দেখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ