1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা

তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০০

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ১৮৩ Time View

তুরস্কের রাজধানী আঙ্কারায় বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৪৫ জন। এ ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।dc692ed782d922e6f51d3613a22b8c18-download

গতকাল শনিবার বামপন্থী একটি জোটের ডাকা শান্তি সমাবেশ শুরুর ঠিক আগে আঙ্কারায় দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
কুর্দি বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও সরকারের মধ্যকার সংঘাত বন্ধের দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
তুর্কি সরকার এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে। হামলার জন্য সরকারকে দায়ী করেছে কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ঘটনার পর গতকালই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি হতাহতের ঘটনায় মর্মাহত হয়েছেন। জানিয়েছেন গভীর সমবেদনা।
ট্রেড ইউনিয়নের মৈত্রী সংঘের ডাকে ‘শান্তি ও গণতন্ত্র’ শিরোনামের ওই সমাবেশটি স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। সমাবেশে অংশ নিতে লোকজন জড়ো হন। কিন্তু সমাবেশ শুরুর আগেই অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ