1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা

ভারতীয় নারীর হাত কাটল সৌদি গৃহকর্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
  • ১৯৪ Time View

সৌদি আরবে এক ভারতীয় নারী গৃহকর্মীর হাত কেটে নেয়ার পর ঘটনার প্রতিবাদ জানিয়েছে asd78asidভারত সরকার।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সৌদি আরবে এক বাসায় কর্মরত ভারতীয় পরিচারিকার একটি হাত কেটে নেয়ার খবরে তিনি বিচলিত। বিষয়টি তিনি সৌদি কর্তৃপক্ষের গোচরে এনেছেন বলে জানিয়েছেন সুষমা স্বরাজ।
কাস্তুরি মুনিরাথিনাম সৌদি আরবে যে বাড়িতে কাজ করতেন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর গৃহকর্ত্রী তার ডান হাত কেটে নেন বলে অভিযোগ করা হচ্ছে।
ঐ বাড়িতে তাকে নিয়মিত নির্যাতন করা হতো বলেও অভিযোগ করছে মিসেস মুনিরাথিনামের পরিবার। তবে ঘটনার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ এ ঘটনার পর টুইটারে লিখেছেন, ‘এটা একেবারে অগ্রহণযোগ্য। আমরা বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে তুলেছি। আমাদের দূতাবাস ভিক্টিমের মঙ্গে যোগাযোগ রাখছে।’
কাস্তুরি মুনিরাথিনিামের বাড়ি দক্ষিণ ভারতীয় শহর চেন্নাইতে। তার ছেলে এস কুমার বিবিসিকে জানিয়েছেন, তার মা সৌদি আরবে কাজ করতে যাওয়ার পর থেকেই সেখানে তাকে লম্বা সময় কাজ করানো হতো বলে অভিযোগ করতেন। সেখানে তাকে ঠিকমত খেতেও দেয়া হতো না।
কাস্তুরি মুনিরাথিনামের বোন এস বিজয়কুমারি জানান, যখন তার বোন পালানোর চেষ্টা করেন তখন গৃহকর্ত্রী তার ডান হাত কেটে ফেলে। তাকে এখন রিয়াদের এক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ প্রায়ই উঠে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ