1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

দুই কোটির বেশি টাকা পাচ্ছেন নিহত হাজিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ১৬০ Time View

সৌদি আরবের মক্কায় গত ১১ সেপ্টেম্বরের ক্রেন দুর্ঘটনায় হতাহত ২৫ হাজিরা প্রত্যেকে এক as7d7yausdথেকে দুই কোটি টাকার বেশি অর্থ সহায়তা পাবেন।

স্থানীয় সময় বুধবার রাত আটটার দিকে মক্কার স্বাস্থ্য বিভাগের প্রধান ড. মোস্তফা বালজুম সাংবাদিকদের এ তথ্য জানান।

মোস্তফা বালজুম জানান, মক্কায় ক্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩৮ জন। ১২টি দেশের হাজিরা এ দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ লাখ রিয়াল (এক কোটি পাঁচ লাখ টাকা) অর্থ সহায়তা দেয়া হবে। আর নিহত হাজির পরিবারকে ১০ লাখ রিয়াল (দুই কোটি ১০ লাখ টাকা) করে অর্থ সহায়তা দেয়া হবে।

মক্কার স্বাস্থ্য বিভাগের প্রধান আরো বলেন, দুর্ঘটনায় ১২টি দেশের হাজিরা হতাহত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি হতাহত হয়েছেন পাকিস্তান (৫১), ইন্দোনেশিয়া (৪২), বাংলাদেশ (২৫) ও মিসরের (২৩) হাজিরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বালজুম বলেন, হতাহত ব্যক্তিদের পাসপোর্ট, মোবাইল নম্বরসহ পূর্ণ পরিচয় সংরক্ষণ আছে। তাদের পরিবারের সদস্যদের পরিচয়ও সংরক্ষণ করা হয়েছে। ফলে কোনো অবস্থাতেই তাদের আত্মীয় নয়, এমন কোনো ব্যক্তি আর্থিক সহায়তা নিতে পারবেন না। তিনি আরো বলেন, যারা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাদের দুজন আত্মীয়কে আগামী বছর হজের ব্যবস্থা করবেন সৌদি বাদশাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ