1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

মস্কোকে হুশিয়ারি দিলেন এরদোয়ান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ১৭৪ Time View

তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, রুশ যুদ্ধবিমান বারবার তুরস্কের asrtdsap[']আকাশসীমা লঙ্ঘন করায় তিনি মস্কোর ব্যবহারে ধৈর্য হারিয়ে ফেলছেন।
প্রেসিডেন্ট এরদোয়ান হুশিয়ারি দিয়ে বলেন, এর ফলে রাশিয়া আঙ্কারার বন্ধুত্ব হারাতে পারে। তিনি বলেন, তুরস্কের বিরুদ্ধে আগ্রাসনের অর্থ হচ্ছে নেটো জোটের বিরুদ্ধে আগ্রাসন।
সিরিয়া থেকে রুশ যুদ্ধবিমানের তুরস্কের আকাশসীমায় প্রবেশ নিয়ে নেটো এবং তুরস্ক উভয়েই মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে।
নেটো বলছে, আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি দেখে কোন দুর্ঘটনা বলে মনে হয়নি। নেটোর মহাসচিব ইয়েন্স স্টল্টেনবার্গ বলেছেন, ঐ ঘটনার বিষয়ে রাশিয়া বাস্তব কোন ব্যাখ্যা এখনো দিতে পারেনি।
সিরিয়া সরকারের সমর্থনে রাশিয়ার হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করে আসছে তুরস্ক এবং নেটো।
রাশিয়া বলছে যে, শনিবারের সেই অনুপ্রবেশটি ছিল খারাপ আবহাওয়ার কারণে এবং খুবই স্বল্পসময়ের জন্য। রোববারের আরেকটি অনুপ্রবেশের অভিযোগ নিয়েও তারা তদন্ত করছে বলে জানায় রাশিয়া।
রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সিরিয়ায় বিমান হামলা সমন্বয়ের বিষয়ে একটি যৌথ সামরিক কার্যনির্বাহী পরিষদ গঠনের পরামর্শ দিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ