1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

আশাবাদী মৌসুমী হামিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ২৫৫ Time View

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ক্যারিয়ারের শুর“ থেকে নাটকের দর্শকদের মাতিয়েছেন। asdttasd'নিয়মিত অভিনয় করেছেন একাধিক খণ্ড ও ধারাবাহিকে। তবে এ তার মুহূর্তে চলচ্চিত্রকে ঘিরেই বেশি ব্যস্ততা। চলতি বছরেই বড় পর্দায় অভিষেক ঘটে তার। ‘ব্ল্যাকমানি’, ‘ব্ল্যাকমেইল’ ও ‘জালালের গল্প’ নামে তিনটি ছবি মুক্তি পায় মৌসুমীর। তিনটি ছবিই সমসাময়িক সময়ে মুক্তি পেয়েছে। আর তিন ছবির অভিনয় নিয়েই বেশ প্রশংসিত হয়েছেন বলে জানিয়েছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র ক্যারিয়ারের শুরুতেই দর্শক সাড়া পাবো বুঝতে পারিনি। তিনি আরও বলেন, জানতাম টিভি মাধ্যমের দর্শকরা আমাকে খুব ভালবাসেন। তাদের ভালবাসা নিয়ে চলচ্চিত্রে পাড়ি জমিয়েছি। কিন্তু এখানেও যে সবাই আমাকে গ্রহণ করেছেন সেটা দেখে সত্যিই আমি অভিভূত। চলচ্চিত্র অনেক বড় একটি মাধ্যম। সেটা মাথায় রেখে প্রস্তুতি নিয়েই এসেছি। সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। এখন হাতে আরও দুটি ছবির কাজ রয়েছে। সেগুলোতেও ভাল পারফর্ম করতে পারবো বলে আশা করছি। বর্তমানে ‘শোধ-প্রতিশোধ’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ নামে দুটি ছবিতে অভিনয় করছেন মৌসুমী। এরই মধ্যে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিটির কাজ শেষের পর্যায়ে বলেই জানান তিনি।
আগামী বছর নতুন আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করার কথা রয়েছে মৌসুমীর। এছাড়া সদ্য শেষ হওয়া ঈদেও বেশ কিছু খণ্ড নাটকে দেখা গেছে তাকে। একসময় একাধিক ধারাবাহিকে নিয়মিত অভিনয় করলেও বর্তমানে সেখানে মৌসুমী হামিদের কোন ব্যস্ততা নেই বললেই চলে। চলচ্চিত্রের কারণে এ মাধ্যমটিতে কাজ করছেন না- এমনটাই জানিয়েছেন রোশনীখ্যাত এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ