1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ১৫৫ Time View

বিদেশী হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি হয়েছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে asdutasdবলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দুই বিদেশি নাগরিক হত্যা ঘটনার তদন্তের অগ্রগতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকালে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী কূটনীতিকদের কাছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জাপানের নাগরিক হোশি কোনিও ও ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা তদন্তের অগ্রগতি হয়েছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সম্প্রতি দেশে পরপর দুই বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন কূটনীতিকসহ বিদেশি নাগরিকরা। কয়েকটি দূতাবাস এরই মধ্যে তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে। এমন পরিস্থিতিতেই এ ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে চেসারে তাভেলা (৫০) নামের ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। এর মাত্র কদিন পর ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার মাহীগঞ্জে জাপানের নাগরিক হোশি কুনিওকে হত্যা করে একদল দুর্বৃত্ত। দুটি হত্যাকাণ্ডের পর ইসলামিক স্টেট (আইএস) পরিচয়ে দায় স্বীকার করে বিবৃতি পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ