1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

আটক জেএমবি নেতা ‘গ্রেনেড বিস্ফোরণে’ নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ১৭৪ Time View

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ‘গ্রেনেড বিস্ফোরণে’ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের erwfdsf(জেএমবি) সামরিক শাখার প্রধান জাবেদ ওরফে তৌফিকুল ইসলাম নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাত চারটার দিকে অক্সিজেনের কুয়াইশ সংযোগ সড়কের একটি বাড়িতে জাবেদকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, “ওই বাড়ির একটি কক্ষ থেকে গ্রেনেড নিয়ে পুলিশকে দেওয়ার সময় জাবেদের হাতে সেটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হামিদ বলেন, “বোমা বিস্ফোরণে জাবেদের গলা থেকে বুক পর্যন্ত ঝলসে যায়।”

ডিবি জানায়, সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে জেএমবির সামরিক শাখার প্রধান জাবেদ ও তার সহযোগী কাজলকে আটক করা হয়। পরে জাবেদের স্বীকারোক্তির ভিত্তিতে সন্ধ্যায় কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়ার পাঁচতলাবিশিষ্ট লাল মিয়া টাওয়ারের নিচতলায় অভিযান চালানো হয়। সেখান থেকে ফুয়াদ, মাহাবুব ও সুজনকে গ্রেফতার করা হয়।

ডিবি আরো জানায়, ওই কক্ষ থেকে নয়টি হ্যান্ডগ্রেনেড, একটি পিস্তল, ১২০টি গুলি, ১০টি ধারালো অস্ত্র ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ