1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বাগদাদে আত্মঘাতী হামলা: নিহত ২৪, আহত ৬১

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ১৮৯ Time View

ঢাকা, ০৪ অক্টোবর, এবিনিউজ : ইরাকের রাজধানীতে শিয়া ধর্মবালম্বীদের প্রধান মাজার asdtaygsdjlalকাদিমিয়ার অন্যতম প্রধান ১ টি প্রবেশপথে শনিবার আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায়িত্ব স্বীকার করেছে। বাগদাদ অপারেশন্স কমান্ডস মুখপাত্র সাদ মান বলেন, কাদিমিয়ার ওই প্রবেশপথে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ৩ আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করার চেষ্টা করে। এ সময় সেখানে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে এক হামলাকারী নিহত হয়। তবে অপর ২ জন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশের এক কর্নেল জানান, একটি বিস্ফোরণ আত্মঘাতী গাড়ি বোমার কারণে হয়েছে। তিনি বলেন, হামলায় কমপক্ষে ২৪ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। পার্শ্ববর্তী কাদিমিয়া হাসপাতালের এক সূত্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। আইএসের বাগদাদ শাখা হামলার দায়িত্ব স্বীকার করেছে। গত বছর থেকে ইরাকের বিস্তীর্ণ অঞ্চল আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। আইএস এক টুইটার বার্তায় বলেছে, কাদিমিয়ায় শিয়া সমাবেশে আবু হুদায়ফা ও আবু ইসা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এলাকাটিতে বারবারই হামলা চালানো হচ্ছে। গত ফেব্রুয়ারিতে এখানে আত্মঘাতী হামলায় ২০ জনেরও বেশি লোক নিহত হয়। বৃহস্পতিবার ইরাকে জাতিসংঘ মিশনের তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বরে সন্ত্রাসবাদ, সহিংসতা ও সশস্ত্র সংঘাতে মোট ৭১৭ ইরাকি নিহত ও ১ হাজার ২১৬ জন আহত হয়েছে। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ