1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ প্রার্থীর অনশন নেতা-কর্মীর গায়ে হাত উঠলে থানার ইট খুলে নেওয়ার হুমকি নারায়ণগঞ্জের এনসিপি নেতার চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায় মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

গুয়েতেমালায় ভূমিধসে নিহত ২৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ১৩৫৩ Time View

গুয়েতেমালায় ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া এ asudoiasldasঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। নিখোঁজ রয়েছেন ৬ শতাধিক মানুষ। ওই ভূমিধসে ১২৫টির মত ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি।
গুয়েতমালা শহর থেকে ১৫ কিলোমিটার পূর্বের শান্তা ক্যাটারিনা পিনুলা শহরে এবং ই১ ক্যামব্রেই২ নামের একটি ছোট গ্রামে বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় গৃহহীন হয়ে পড়াদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও চলছে।
গুয়েতেমালার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলেজান্দ্রো মালদোনাদো জানিয়েছেন, ভূমিধসের এ ঘটনায় ৬ শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অনুসন্ধান ও উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা।
তিনি বলেন, ঘটনার সময় ওই গ্রামের বেশিরভাগ মানুষই ঘুমন্ত ছিলেন।
গুয়েতেমালার এল ক্যাম্ব্রে গ্রামটি পাহাড়ে ঘেরা। এখানকার বেশিরভাগ বাড়িই পাহাড়ের পাদদেশে নির্মিত। ফলে ভারি বৃষ্টি হলেই এখানে পাথর, কাদা ও ভূমিধসের আশঙ্কা সৃষ্টি হয় বলে জানিয়েছেন আলেজান্দ্রো মালদোনাদো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ