1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ প্রার্থীর অনশন নেতা-কর্মীর গায়ে হাত উঠলে থানার ইট খুলে নেওয়ার হুমকি নারায়ণগঞ্জের এনসিপি নেতার চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায় মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

মারা গেলেন ইন্দ্রাণীর মা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ২০০ Time View

মারা গেলেন শিনা বরা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মা৷ দুর্গারানি asdas08ydasu]বরা৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর৷ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের গুয়াহাটির সুন্দরপুরের নিজের বাড়িতেই তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে৷
গতকাল বৃহস্পতিবার শিনার ভাই, মিখাইল এই মৃত্যুসংবাদ জানান। মিখাইল ও শিনাকে ছোটবেলাতেই তাদের দিদিমার কাছে দত্তক হিসেবে দিয়ে দেন ইন্দ্রাণী। দীর্ঘদিন শিনা দাদু-দিদিমার কাছেই ছিলেন।
প্রসঙ্গত, শিনা মামলায় গ্রেফতার হওয়ার পর আপাতত অন্যত্তম অভিযুক্ত ইন্দ্রাণী জেলেই রয়েছেন। পরিবার সূত্রে খবর, কিছু দিন ধরে দুর্গারানির স্মৃতিভ্রংশ হয়েছিল। মেয়ের হাতে নাতনি খুনের অভিযোগ তাকে শুনতে হয়নি। মিখাইল জানান, দিদিমা মারা যাওয়ার খবর তিনি ইন্দ্রাণীদেবীকে দেবেন না। পুলিশ বা অন্য কোনও সূত্রে ইন্দ্রাণী যদি খবরটা জানতেও পারেন, দিদিমার শ্রাদ্ধে তাঁকে দেখতে চান না মিখাইল। গতকাল রাতেই নবগ্রহ শ্মশানে দুর্গারানি দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ