1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ ৫ জেলায় অতি বর্ষণের আভাস, ভূমিধসের সতর্কবার্তা ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: শাট ডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

মিনায় নিহতদের মধ্যে ৪১ জন বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ২৩১ Time View

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশিকে শনাক্ত করার asdyasdlaকথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ পর্যন্ত যে ৪১ জনের তথ্য দিয়েছে, তার মধ্যে ১৮ জনের পরিচয় জানা গেছে। আরও ১২ জনের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি। এছাড়া আরও ৬১ জন বাংলাদেশি মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়। মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে বাকিদের পরিচয় জানতে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট ও মক্কার বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা কাজ করছেন।
বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখনও যাদের খোঁজ পাওয়া যায়নি, তাদের আত্মীয়-স্বজন, সহগামী হজযাত্রী ও হজ এজেন্টদের মক্কায় হজ মিশনের সঙ্গে (কক্ষ-১০৭, ফোন: ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০, ইমেইল: missionhajj@gmail.com) যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে। হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৯৩৪ জন।
সৌদি কর্তৃপক্ষ লাশ উদ্ধারের পর ছবি ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে এবং তাদের শনাক্ত করার জন্য ছবি প্রকাশ করেছে।
ওই ছবির সঙ্গে মিলিয়েই বাংলাদেশিদের শনাক্ত করার কাজ করছেন হজ কর্মকর্তা ও এজেন্সিগুলো। এই প্রক্রিয়ায় এর আগে গত ২৯ সেপ্টেম্বর ২৬ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ