1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ ৫ জেলায় অতি বর্ষণের আভাস, ভূমিধসের সতর্কবার্তা ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: শাট ডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এ আনুষ্ঠানিকতা আয়োজিত হয়। প্রশিক্ষণোত্তীর্ণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালন এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।

এই কোর্সে দেশ-বিদেশের সর্বমোট ২২ জন সামরিক কর্মকর্তা অংশ নিয়ে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তাঁদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ১৭ জন কর্মকর্তা ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর একজন করে কর্মকর্তা এবং কাতার, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা বিমান বাহিনীর একজন করে প্রতিনিধি এই বিশেষায়িত কোর্সে অংশ নেন। কোর্সে সামগ্রিক সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মৈত্রেয়ী যশ তঞ্চঙ্গ্যাকে বিমান বাহিনী প্রধানের ট্রফি ও বিশেষ প্রশংসাপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথি প্রশিক্ষণ সফলভাবে শেষ করায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নিজ নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য সামরিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং কাতার, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা দূতাবাসের আমন্ত্রিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ