1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ ৫ জেলায় অতি বর্ষণের আভাস, ভূমিধসের সতর্কবার্তা ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: শাট ডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ১৫৯ Time View

আজ ১ অক্টোবর বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর সাথে asdtgaysdaবাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছে। প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে- নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভূক্তি সুনিশ্চিত করুন। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। সমাজসেবা অধিদফতর এ উপলক্ষে আজ সকাল ১১টায় অধিদফতর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এবং জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এম. আর খান । সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির এতে সভাপতিত্ব করবেন। এছাড়াও প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় এক শোভাযাত্রারা আয়োজন করা হয়েছে। এ শোভাযাত্রা প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান ইন্সটিটিউট কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সমাজসেবা অধিদফতরের সামনে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ