1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ ৫ জেলায় অতি বর্ষণের আভাস, ভূমিধসের সতর্কবার্তা ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

রাজন হত্যায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ২৫০ Time View

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সকাল ১০টায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।image_139320_0

এদিন রাজনের মা লুবনা বেগম, বাবা শেখ আজিজুল আলম ও প্রথম মামলার বাদী সাময়িক বরখাস্ত হওয়া জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের সাক্ষ্য নেয়া হবে।

সাক্ষ্যগ্রহণের সময় বাদিপক্ষে অ্যাডভোকেট এমাদ উল্লাহ শাহীন ও অ্যাডভোকেট শওকত চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মফুর আলী ও ইশতিয়াক আহমদ চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া সাক্ষ্যগ্রহণের সময় কারাগারে থাকা ১০ আসামিকে আদালতে উপস্থিত করার কথা রয়েছে। তারা হলেন- মুহিদ আলম, আলী হায়দার, তাজ উদ্দিন আহমদ বাদল, ময়না চৌকিদার, রুহুল আমিন, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।

এর আগে ২২ সেপ্টেম্বর আদালত শুনানি শেষে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে বিচারক ১, ৪, ৭, ৮, ১১, ১২, ১৩ ও ১৪ অক্টোবর রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।

গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ