1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

পর্যবেক্ষকদের উপস্থিতিতেই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উ. কোরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১২
  • ১৩০ Time View

ঘোষিত কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণের সময় বিদেশি পর্যবেক্ষক, বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের আমন্ত্রণ করবে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া সম্প্রতি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও অন্য রাষ্ট্রগুলো অভিযোগ করছে, দেশটি এর আড়ালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে।

এই সন্দেহের জবাবে গত শনিবার পর্যবেক্ষক ডাকার ঘোষণা দিল তারা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আগামী মাসে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় কোরিয়ান কমিটি ফর স্পেস টেকনোলজি মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের আমন্ত্রণ করবে। উৎক্ষেপণের স্থান এবং অন্যান্য স্থান তাদের দেখানো হবে।

উল্লেখ্য, গত শুক্রবার উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তারা ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কিম ইল সংয়ের ১শ`তম জন্মবার্ষিকী উপলক্ষে দূর পাল্লার রকেটে করে মহাশূন্যে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাবে।

এই কর্মসূচিকে তারা শান্তিপূর্ণ মহাকাশ গবেষণা বলে অভিহিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ