1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নাগরিকদের সতর্কতার পরামর্শ দিলো যুক্তরাষ্ট্র ও কানাডা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১২৮ Time View

অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর কানাডাও তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা aiusdjasdasঅবলম্বনের পরামর্শ দিয়েছে।

এছাড়া ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের বাংলাদেশে অবস্থানকালে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল আজ বন্ধ রাখা হচ্ছে।

কানাডা সরকারের ভ্রমণ সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশের সন্ত্রাসবাদের হুমকি এবং ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে কানাডার নাগরিকদের উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এর আগে গতকালই যুক্তরাজ্য নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করে এবং এর তিনদিন আগে শুক্রবার অস্ট্রেলিয়াও একই ধরণের সতর্কতা জারি করেছিল।

দুই দেশই উল্লেখ করে যে সেপ্টেম্বরের শেষভাগে বাংলাদেশে পশ্চিমা লক্ষ্যবস্তুর ওপর জঙ্গি হামলা হতে পারে।

এদিকে ঢাকায় কূটনৈতিক এলাকায় গুলিতে সোমবার সন্ধ্যায় ইতালি নাগরিকের মৃত্যুর ঘটনায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।

সোমবার মধ্যরাতে গুলশান থানায় ঢাকার ইতালি দূতাবাসের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন তাভেলা সিসারো।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ এবং কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবিষয়ে এখনো তারা নিশ্চিত নন।

হত্যা মামলায়ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, গুলশানের কূটনৈতিক এলাকার এক সড়কে তিনজন মোটরসাইকেল আরোহী ইটালির নাগরিক তাভেলা সিসারোর নিকটবর্তী হয় এবং তাদের একজন মি. সিসারোকে লক্ষ্য করে গুলি করে।

নিকটস্থ একটি হাসপাতালে নেবার পর তিনি মৃত্যুবরণ করেন।

মি. সিসারো নেদারল্যান্ড ভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করতেন।- বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ