1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন বিএনপির দুই নেতা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: বৈঠকে সমাধান মেলেনি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন চলবে, ক্যাম্পাস ছাড়তে পারবেন না শিক্ষকরা ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ জন যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা

মিনায় ২৬ বাংলাদেশী হাজি নিহত : রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩৯ Time View

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশী হাজি নিহত হয়েছেন বলে সর্বশেষ জানিয়েছে asudasdksadবাংলাদেশ দূতাবাস। তাদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। মক্কায় বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, এ ছাড়া এখনো ৫২ বাংলাদেশী হাজি নিখোঁজ রয়েছেন।

সৌদি আরবের স্থানীয় সময় সোমবার দিবাগত রাত দুইটার দিকে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করে এসব তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। এ সময় কনসাল জেনারেল এ কে এম শহীদুল হক ও কাউন্সিলর আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

হজ মিশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গোলাম মসিহ মিনায় হতাহত ও নিখোঁজ হাজিদের সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশের মোট ২৬ জন হাজি নিহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তাদের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরিচয় পাওয়ার পর তিন বাংলাদেশি হাজির মরদেহ তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ২৬ জন ছাড়া আরো পাঁচজনকে বাংলাদেশী বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রাষ্ট্রদূত গোলাম মসিহ। তবে পরিচয় নিশ্চিত হওয়া ১৩ জনের নাম বা ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরতে পারেনি মিশন কর্তৃপক্ষ। তাদের ভাষ্য অনুযায়ী তালিকাটি এখনো চূড়ান্ত হয়নি।

দেশে বা মক্কায় অবস্থানরত নিখোঁজ হাজিদের স্বজনদের মক্কার মাইসাম হাসপাতালে গিয়ে সংরক্ষিত মরদেহ দেখে শনাক্ত করার আহ্বান জানান গোলাম মসিহ।

শনাক্ত হওয়া হাজিদের দাফন প্রসঙ্গে তিনি বলেন, নিহতদের উত্তরাধিকারী বা স্বজনরা মক্কা বা বাংলাদেশ যেখানে ইচ্ছা সেখানে দাফনের সিদ্ধান্ত নিতে পারবেন। এ জন্য সৌদি আরব সরকার ও বাংলাদেশ হজ মিশন প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সব বাংলাদেশি হাজির মরদেহ মক্কার মাইসাম হাসপাতালে রাখা আছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, মরদেহগুলো কিছুটা বিকৃত হয়ে গেছে। এ কারণে এসব মরদেহের ছবি প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ