1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৮ Time View

এবারের ঈদুল আযাহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট গরুর uasdadasdচামড়ার দাম ৫০-৫৫ এবং ২২-২৫ টাকা এবং বকরির ১৫-১৭ টাকা। তবে এ দর শুধুমাত্র ঢাকার জন্য। ঢাকার বাইরে প্রতি বর্গফুট কোরবানির গরুর চামড়ার দাম ৪০-৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এসব কোরবানির পশুর চামড়ায় কাঁচা লবণযুক্ত হতে হবে। আজ বুধবার ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশড লেদার এন্ড ফুটওয়ার এক্সপোর্ট এসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি আবু তাহের বিএফএলএলএফইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন। এ সময় বাংলাদেশ ট্যানারস এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদসহ এ খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে আন্তর্জাতিক বাজারে পশুর চামড়ার দাম কম থাকায় এবছরও দাম কমাল ট্যানারি ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের মূল্য নির্ধারণ করেছেন চামড়া ব্যবসায়ীরা। তবে এবার পশু ও আকারভেদে গতবারের চেয়েও কম দাম ঠিক করা হয়েছে। গতবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ৭০-৭৫ এবং বাইরে ৬০-৬৫ টাকা। এছাড়া প্রতি বর্গফুট খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়ার দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা।
আবু তাহের বলেন, আমাদের ফরেন মার্কেটে চামড়ার দাম কম, তাই লোকাল মার্কেটেও দাম কম হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এ দাম নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এবার বাইরের মার্কেটে বাংলাদেশের চামড়ার চাহিদা কমে যাওয়ায় এর চেয়ে বেশি দাম দেয়া সম্ভব হচ্ছে না। এমনিতে আমরা অনেক লোকশানে আছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ