1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বার্সেলোনাকে ছাড়িয়ে শীর্ষে অ্যাতলেতিকো

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৯ Time View

অ্যান্থোনি গ্রিজম্যানের জোড়া গোলে গেটাফেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাতলেতিকো adasyaldsaমাদ্রিদ। এরই সুবাদে বার্সেলোনাকে ছাড়িয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল অ্যাতলেতিকো। অবশ্য, সেল্টা ভিগোর বিপক্ষে আজ বুধবারের ম্যাচ দিয়েই হারানো অবস্থান পুনরুদ্ধার করার সুযোগ পাচ্ছে বার্সা।
ভিসেন্তে কালদেরনে খেলা শুরুর ৪ মিনিটেই অধিনায়ক গাবির পাসে গোল করেন গ্রিজম্যান। ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। সমতায় ফিরতে গেতাফের আক্রমণাত্মক ফুটবল কৌশল ছিল নজরকাড়া।
লিড বাড়ানোর কয়েকটি সুযোগ পেলেও প্রতিপক্ষের ডি-বক্সে খেই হারিয়ে ফেলেন দিয়েগো সিমিওনের শিষ্যরা। অন্তিম মুহূর্তে গ্রিজম্যানের ২য় গোলে হাফ ছেড়ে বাচে স্বাগতিকরা। এরই সঙ্গে গেটাফের ড্র করার আশাটুকুও নষ্ট হয়ে যায়।
পরবর্তী ম্যাচে স্বাগতিক ভিয়ারিয়ালের মুখোমুখি হবে অ্যাতলেতিকো। আগামী শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ