1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

স্বাগতা-রাশেদের বিয়ে আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১০ Time View

চলতি বছরের ৪ মে বাগদান হয় অভিনেত্রী-গায়িকা জিনাত শানু স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ adjas'dsadজামানের। এবার বিয়ের পর্বটাও সেরে ফেলতে যাচ্ছেন তারা। রাজধানীর বেইলী রোডে কাজী অফিসের গলিতে আজ বুধবার তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। এর পর আগামী ফেব্রুয়ারিতে হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এই তথ্য জানান স্বাগতা।
স্বাগতা বলেন, “গত মে মাসে বাগদান হওয়ার পরই রাশেদ ব্যস্ত হয়ে পড়ে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের দৃশ্যধারণ নিয়ে। এদিকে আমিও শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। তাই এই সময়টাই দুজনে একটু ফ্রি থাকছি। ঈদের পরই রাশেদ ‘বিউটিফুল বাংলাদেশ’ নামের আরেকটি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমিও শুটিং নিয়ে ব্যস্ত থাকব। তাই ফেব্রুয়ারি মাসটাকেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঠিক করেছি। এর পর দুজনেই কাজ থেকে কয়েকটা দিন ছুটি নেব।”
তিনি আরও জানান, আজ শুধু আকদ হবে। এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন। বিবাহোত্তর সংবর্ধনা হবে বড় পরিসরে।
৭ বছরের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে যাচ্ছেন এ জুটি। অভিনয়ের সূত্র ধরেই রাশেদের সঙ্গে পরিচয় স্বাগতার, যা গড়িয়েছে প্রেমের সম্পর্কে।
অন্যদিকে রাশেদ জামান দেশের খ্যাতিমান চিত্রগ্রাহক। রাশেদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন। তার তোলা একটি ছবি ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পায়। আট বছর আগে দেশে ফিরে ক্যামেরার পেছনে কাজ করছেন তিনি। অমিতাভ রেজা নির্মিত বেশিরভাগ বিজ্ঞাপনচিত্রের চিত্রগ্রাহক রাশেদ জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ