1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

কুমিরের সঙ্গে লড়াই করবেন হৃতিক!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

বড় পর্দায় তাকে ‘সুপারম্যান’ এর ইমেজে আগেও দেখেছেন দর্শক। নাচে পারদর্শী নায়ক যে কোনওasdu8as অ্যাকশন দৃশ্য নিজে করতেই পছন্দ করেন। তিনি হৃতিক রোশন। তবে এ বার তিনি জীবনের ঝুঁকি নিয়ে ভয়ানক কুমিরের সঙ্গে লড়াই করবেন। বলিউডে এখন তেমনই গুঞ্জন।
শোনা যাচ্ছে, পরিচালক আশুতোষ গোয়ারিকরের পরের ছবি ‘মহেঞ্জোদারো’তে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন হৃতিক। সেখানেই একটি অ্যাকশন সিকুয়েন্সে ২০ ফুটের একটি কুমিরের সঙ্গে লড়বেন তারকা। ছবিতে বাঘের সঙ্গেও লড়াই করতে দেখা যাবে হৃতিককে। তবে টিম ‘মহেঞ্জোদারো’ সূত্রে জানা গিয়েছে, বাঘের সঙ্গে নায়কের লড়াই পর্দায় স্পেশাল এফেক্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।
তবে হৃতিক নাকি সব অ্যাকশন সিকুয়েন্সই নিজে করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে তাতে রাজি হননি পরিচালক। সব মিলিয়ে হৃতিকের সঙ্গে কুমিরের লড়াই রিল লাইফে দেখা গেলেও আসলে তা রিয়েলই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ