1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশে বাণিজ্য সম্প্রসারণে জোর ব্যবসায়ী সংগঠনগুলোর বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ডিজিটাল হাজিরা, তদবিরে শাস্তিসহ ২৩ নির্দেশনা সরকারের এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে বৈঠকের উদ্যোগ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের

পগবার গোলে জুভেন্টাসের ১ম জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৭ Time View

ইতালিয়ান সিরি আ’তে মৌসুমের প্রথম জয় পেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। জেনোয়াকে ২-০ asdoasdasগোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানার্সআপরা।
জুভেন্টাসের হয়ে এ ম্যাচে মাঠে নামেন বুফন, চিয়েলিনি, এভরা, লেমিনা, পল পগবা, কুয়াদ্রাদো,মান্দজুকিচ আর মোরাতার মতো তারকারা। বদলি হিসেবে মাঠে নামেন রবার্তো পেরেইরা, হার্নানেস আর জাজা।
দশ জনের জেনোয়ার বিপক্ষে জয় তুলে নিতে বেশ বেগ পেতে হয় পিরলো, তেভেজবিহীন জুভিদের। ৩৭ মিনিটের মাথায় প্রথম লিড নেয় জুভেন্টাস। পল পগবার উদ্দেশ্যে বল বাড়ান পেরেইরা। পগবা শট নিলে তা জেনোয়ার লামান্নার পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়। ফলে, আত্মঘাতী গোলের সুবাদে ১-০তে এগিয়ে যায় জুভিরা।
ম্যাচের ৪৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় জেনোয়া। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আরমান্দো।
খেলার ৬০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল আদায় করেন পগবা। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় জুভিরা। আর নির্ধারিত সময় শেষে এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে তারা।
এ জয়ের ফলে, ৪ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করল বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে উদিনিসের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া জুভিরা দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হেরেছিল রোমার কাছে। আর তৃতীয় ম্যাচে কিয়েভোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে জুভেন্টাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ