1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

আনন্দমেলায় ইমন-মুন্নী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০২ Time View

বিটিভির জনপ্রিয় ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলায় গান গাইলেন গুণী সংগীত yuuপরিচালক-গায়ক শওকত আলী ইমন ও জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। ‘সূর্য ডুবেছে সন্ধ্যা নেমেছে, পথিকের পায়ে হাঁঁটা থেমেছে’ শীর্ষক এ গানটির কথা লিখেছেন কবির বকুল। এর আগে শওকত আলী ইমনের সুর-সংগীতে অনেক ছবিতেই গান গেয়েছেন মুন্নী। তবে এর মাধ্যমে এবারই প্রথমবারের মতো কোন দ্বৈত গানে একসঙ্গে কণ্ঠ দিলেন তারা। বিটিভির স্টুডিওতেই গেল মঙ্গলবার এ গানটির শুটিংয়ে অংশ নেন ইমন ও মুন্নী। গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন মানবজমিনকে বলেন, এটা আসলে
গতানুগতিক কোন প্রেমের গান নয়। একটু ভিন্নভাবে প্রেমটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। গানটি শুনলেই সেটা বোঝা যাবে। মুন্নী গেয়েছেনও দারুণ। আশা করছি দর্শকদের ভাল লাগবে গানটি। এ বিষয়ে দিনাত জাহান মুন্নী বলেন, এর আগে ইমন ভাইয়ের সুর-সংগীতে অনেক গান গেয়েছি। তবে এবার তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান করলাম। অনেক সুন্দর একটি গান হয়েছে। আমার বেশ মনে ধরেছে। আশা করছি শ্রোতা-দর্শকদেরও ভাল। উল্লেখ্য, বিটিভিতে ঈদের পরের দিন রাতে আনন্দমেলায় প্রচার হবে এ গানটি। উল্লেখ্য, এবারের ঈদ ‘আনন্দমেলা’ গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করছেন আনজাম মাসুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ