1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

পাওলি দামের পছন্দের সিলেটী পাত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৪৯ Time View

বিয়ে করবেন বলে ঠিক করেছেন অভিনেত্রী পাওলি দাম। তবে কখন করবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি। অবশ্য অনেক সম্পর্কের ভাঙা গড়া পেরিয়ে অবশেষে পাত্র পছন্দ করা হয়ে asu8diaskগিয়েছে তার। পাত্র সিলেটি । আসামের গুয়াহাটিতে থাকেন। নাম অর্জুন দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাওলি স্বীকার করেছেন, মোটামুটি বিয়ে যে করব সেটা ফাইনাল। কিন্তু ডেট ফিক্স করিনি। পাওলি জানিয়েছেন, তার বয়ফ্রেন্ড শুধু বাঙালিই নয়, সিলেটি ছেলে। আর শুঁটকি মাছও খায়। পাওলির কথায়, আমি ভীষণ লাকি টু হ্যাভ ফাউন্ড অর্জুন। তবে অর্জুন পাওলির চেয়ে ৫ বছরের ছোট। চার বছর আগে শ্রীলঙ্কার পরিচালকের ‘ছত্রাক’ ছবিতে নগ্ন দৃশ্যে পাওলিকে দেখার পর প্রচুর বিতর্ক হয়েছিল। কাছের মানুষদের ব্যবহারও বদলে গিয়েছিল। তবে এই চার বছরে অনেকটাই পাল্টে গিয়েছে তার জীবন। পাওলি জানিয়েছেন, ‘ছত্রাক’র ইনসিডেন্ট আমাকে নাড়িয়ে দিয়েছিল। আমি গুম মেরে থাকতাম। ভাবি বরের সঙ্গে ‘ছত্রাক’ দেখেছেনও তিনি। পাওলির কথায়, আমি তো ‘ছত্রাক’ ছবিটা আগে দেখিনি। অর্জুনের সঙ্গেই প্রথমবার দেখেছি ছবিটা। সঙ্গে ওই সিনটা। পাওলি অর্জুনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, হি ইজ আ ডিফারেন্ট পার্সন অল টুগেদার। ও জানে আমার সিনেমাবোধ সেই সময় যা ছিল, আজও তাই আছে। আমার এ বোধটাকে ও রেসপেক্ট করে। এবং সে জন্যই আমার ওর প্রতি যতটা ভালবাসা, ঠিক ততটাই রেসপেক্ট রয়েছে। আমার থেকে যদিও ছোট, হিজ ম্যচিওরিটি ইজ অ্যামেজিং। পাওলি অর্জুনকে খুঁজে পেয়েছেন এক কূটনীতিকের দেয়া পার্টিতে। তবে প্রেমে ইন্ধন জুগিয়েছে রাইমা সেন। সেই প্রেমের টানেই পাওলি অর্জুনের সঙ্গে ঘুরে এসেছেন ব্যাংকক, সিঙ্গাপুর, যাবেন হংকং, ম্যাকাও। আর অর্জুনের পরিবারের সঙ্গেও যে ইতিমধ্যেই তার বন্ডিং তৈরি হয়ে গিয়েছে সে কথাও জানিয়েছেন অকুণ্ঠভাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ