1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

‘মন্তব্য ভুল ছিল না, অপপ্রচার’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩১৭ Time View

জাতীয় সংসদ সদস্য পদ থেকে সদ্য পদত্যাগকারী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, “পবিত্র হজ পালনের বিষয়ে নিয়ে আমার মন্তব্য ভুল ছিল না তবে আমার বিরুদ্ধে অপপ্রচার ছিল।”asdasfdr

শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে লতিফ বলেন, “সমষ্টিগতভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি তার প্রতি সম্মান দেখিয়েছি। “প্রধানমন্ত্রী বিব্রত হয়েছিলেন তাই তিনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। সেটা হলো যান্ত্রিক দূরে সরানো। আমি মনে করি না শেখ হাসিনা আমাকে অন্তর থেকে দূরে সরিয়েছেন।”

নিজ আসনে উপ-নির্বাচন নিয়ে লতিফ সিদ্দিকী বলেন, “সংসদ্য সদস্য তো ১৬ কোটি মানুষ হয় না। ৩০০ আসন মাত্র। নেত্রী যাকে সমর্থন দেবেন আমিও আমার সমর্থকদের বলব তাকে সমর্থন করতে।”

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, কালিহাতী আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ, আনোয়ার হোসেন মোল্লা, ঝিন্টু সিদ্দিকী, আলী আকবর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ