1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা

ভাসমান বোতলে পাওয়া গেল শত বছরের পুরনো চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ১৯১ Time View

মেরিন বায়োলোজিক্যাল এসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সাগরে ভেসে আসা একটি বোতলের ভেতর যে পোস্টকার্ড পাওয়া গেছে তার বার্তাটি শত বছরের পুরনো। ১০৮ বছরেরও বেশি সময় আগে এই বোতলটি সাগরে ছুড়ে ফেলা হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে জার্মানির আমরাম সমুদ্রতীরে এক নারী এ বোতলটি খুঁজে পান।asda
গবেষকরা ধারণা করছেন, ১৯০৪ থেকে ১৯০৬ সালের মাঝামাঝি কোনো এক সময় বোতলটি উত্তর মহাসাগরে ছোড়া হয়েছিল। পোস্টকার্ডে বলা হয়েছে বোতলটি যের যুক্তরাজ্যের ‘মেরিন বায়োলজিকাল অ্যাসোসিয়েশন’-এর ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, সমুদ্রের ঢেউয়ের গতিবিধি নিয়ে গবেষণার অংশ হিসেবে তারা প্রায় এক হাজার বোতল সমুদ্রে ছুডে ফেলেছিলেন।
জর্জ পার্কার বিডার নামে একজন গবেষক এ বোতলগুলো নিয়ে গবেষণা চালিয়েছিলেন।
প্রতিটি বোতলে একটি করে পোস্টকার্ড ঢুকিয়ে দেয়া হয়। পোস্টকার্ডে লেখা ছিল, বোতল ফেরত দেয়ার বিনিময়ে প্রত্যেককে এক শিলিং করে দেয়া হবে।
জার্মানির ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী ম্যারিয়ান উইঙ্কলেরকে বোতলটির জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পুরনো আমলের শিলিং দেয়া হয়েছে। জার্মানির এক দ্বীপে ছুটি কাটানোর সময় সমুদ্রতীরে বোতলটি খুঁজে পান ম্যারিয়ান উইঙ্কলের। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ