1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

আবারো ৪ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ২৪১ Time View

পল্টন থানার নাশকতার চার মামলায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে আবারো চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।adasdasfe

রাজিব আহসানকে সোমবার আদালতে হাজির করে পল্টন থানার নাশকতার পৃথক চার মামলায় মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান প্রতিটি মামলায় একদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালের প্রথমদিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে পল্টন থানায় মামলাগুলো করা হয়।

এর আগে ২০১৫ সালের ১৮ আগস্ট ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর পল্টন থানার নাশকতার তিন মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৬ আগস্ট ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান শাহবাগ থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় রাজীব আহসানকে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

১২ আগস্ট ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ পল্টন থানার নাশকতার আট মামলায় রাজীব আহসানকে ১৬ দিনের রিমান্ড দেন।

২৯ জুলাই রাজীব আহসানকে পল্টনের দুটি, মতিঝিলের এক ও শাহবাগের একটিসহ মোট চার মামলায় আট দিনের রিমান্ড দেন আদালত।

১৯ জুলাই রাতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে রাজীব আহসানকে আটক করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ