1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

নূর হোসেনের মামলা তুলে নিচ্ছে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ২১৯ Time View

বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুন মামলার মূল অভিযুক্ত নূর হোসেনের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নিতে আদালতে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার বারাসাতের নিম্ন আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে এ আবেদন জানানো হয়।rgws

নূর হোসেনের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে করা মামলার অন্য দুই আসামি ওহাদুজ্জামান শামীম ও খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ জানান, আজ সোমবার এ মামলায় উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর বারাসাতের জেলা জজ আদালতের বিচারক প্রবীর কুমার মিশ্রের এজলাসে নূর হোসেনসহ বাকি দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আদালত শুরুর পর জানা যায়, রাজ্য সরকারের পক্ষ থেকে নূরের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তুলে নেয়ার আবেদন জানানো হয়েছে বারাসাতের নিম্ন (সিজেএম) আদালতে।

নূরের বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর। ওই দিন বারাসাতের সিজেএম আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের বিষয়ে শুনানি হবে।

আইনজীবী অনুপ ঘোষ আরো জানান, রাজ্য সরকার নূর হোসেনের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা তুলে নেয়ার পর তাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া সহজ হয়ে যাবে। যেহেতু বাংলাদেশের কুখ্যাত অপরাধী নূর হোসেনের বিরুদ্ধে রেড নোটিশ জারি আছে, সেহেতু ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তি মেনেই তাঁকে খুব সহজে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করা যাবে।

নূর হোসেন বর্তমানে দমদম সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা থাকায় বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করতে নানা জটিলতার সৃষ্টি হচ্ছিল। এ কারণে রাজ্য সরকার নূরের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা প্রত্যাহার করে তাকে সহজে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করতে চাইছে বলে মনে করেন আইনজীবী অনুপ ঘোষ।

আইনজীবী জানান, তবে এ মামলায় নূরের বিরুদ্ধে সরকারি আইনজীবী মারফত রাজ্য সরকার মামলা প্রত্যাহারের আর্জি জানালেও নূরের অপর দুই সঙ্গী ওহাদুজ্জামান শামীম ও খান সুমনের বিরুদ্ধে যেভাবে ভারতে অনুপ্রবেশের মামলা চলছিল, তা চলবে।

বর্তমানে ওহাদুজ্জামান শামীম জামিনে মুক্ত রয়েছেন। তবে জামিনে মুক্তি পেলেও খান সুমন আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে সোমবার বারাসাত আদালতে হাজিরা দেন নূর হোসেন ও ওহাদুজ্জামান শামীম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ