1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

দাবানলের জন্য ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ২১৯ Time View

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দাবানল ছsfseweড়িয়ে পড়েছে। এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ শনিবার এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের খরাপীড়িত পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় দমকল কর্মীদের সহায়তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের দমকল কর্মী পাঠিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ওবামার ঘোষণায় উত্তর-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যটির ত্রাণ তৎপরতায় সহায়তা দিতে কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ ছাড় দেয়া হয়েছে। সেখানে অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত বৃহস্পতিবার দাবানলের আগুনে তিনজন দমকলকর্মীও মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যেই এখন বড় ধরণের দাবানল দেখা দিয়েছে। এতে প্রায় ১৩ লাখ একর এলাকা পুড়ে গেছে। এ পরিস্থিতিতে ওয়াশিংটনসহ পশ্চিমাঞ্চলের অন্য অঙ্গরাজ্য থেকে এখনো অনেক বাসিন্দাদের সরিয়ে নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ