1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেডিকেলে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬ রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার বিএনপি নেত্রীর, ফতুল্লায় তোলপাড় অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ খেলার মাঠে অসুস্থ হয়ে আশরাফুলের মৃত্যু মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলার উৎসব জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ চিফ হুইপের ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের

রজার্স কাপ জিতলেন অ্যান্ডি মারে ও বেলিন্ডা বেনচিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ২৩০ Time View

অবশেষে বিশ্বের ১ নম্বর তারকা নোভাক জোকোভিচের বিপক্ষে জয়ের দেখা পেলেন র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বর তারকা ব্রিটেনের অ্যান্ডি মারে। সার্বিয়ান টেনিস তারকা নোভাক cascqwedfcজোকোভিচেকে হারিয়ে কানাডার রজার্স কাপের শিরোপা জিতলেন তিনি। এর মধ্য দিয়ে টেনিসের ১ নম্বর তারকার বিপক্ষে তিনি টানা ৮ ম্যাচে হারের ঘোর থেকেও বেরিয়ে এসেছেন। জোকোভিচকে সর্বশেষ ২০১৩ সালের উইম্বলডনের ফাইনালে হারিয়েছিলেন মারে।
এদিকে, মেয়েদের সেরা হয়েছেন বিস্ময় বালিকা খ্যাত বেলিন্দা বেনচিক।
২ সেরা তারকার লড়াইটা জমেছিলো বেশ। ১ম সেট জিতে নেন বৃটিশ তারকা অ্যান্ডি মারে। কিন্তু ২য় সেটেই ঘুরে দাঁড়ান সার্বিয়ান তারকা জোকোভিচ। জয় দিয়ে জমিয়ে তোলেন শিরোপার লড়াই। অবশ্য ৩য় সেটে আর পেরে উঠেননি জোকোভিচ। কানাডার মন্ট্রিয়লে জোকোভচিকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারান মারে। ইউএস ওপেন টেনিসের আগে এ জয়টি কাজে দেবে বৃটিশ তারকার।
অন্যদিকে, টুর্নামেন্টে নারী এককের ফাইনালে শিরোপা জিতেছেন সুইজারল্যান্ডের বিস্ময় বালিকা খ্যাত বেলিন্ডা বেনচিক। বিশ্বের ৩ নম্বর তারকা রুমানিয়ার সিমোনা হালেপ বাম পায়ের ইনজুরির কারণে ৩য় সেটে কোর্ট ছাড়তে বাদ্য হন। ফলশ্রুতিতে বিজযয়ী ঘোষণা করা হয় বেনচিককে। তার আগে ১ম ২ সেটে ২ জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ১ম সেটটি বেনচিক ৭-৬ গেমে জিতলেও পরেই সেটেই সমান ৭-৬ গেমে জিতে ম্যাচে ফেরেন রোমানিয়ান সিমোনা। কিন্তু ইনজুরি আক্রান্ত হওয়ায় ৩য় সেটে ৩-০ গেমে পিছিয়ে থাকা অবস্থায় অবসর নিলে ১৮ বছর বয়সী বেনচিকের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ