1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কী আছে তার সফরসূচিতে দেশে দেশে কঠোর ভিসানীতি, বিদেশে পড়ার স্বপ্নে নতুন বাধা শিক্ষার্থীদের

ব্রাজিলের প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ১৩১ Time View

ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। আন্দোলনকারীরা অর্থনৈতিক মন্দা এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিতে দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট ডিলমা রুসেফের অভিশংসনের দাবিতে বিক্ষোভ করছে। সাও পাওলোর রাজপথ থেকে শুরু করেdgffbg কোপাকাবানা সৈকত এবং আরও কয়েকটি শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ডিলমা আউট লেখা ব্যানার নিয়ে, অনেকে গায়ে ব্রাজিলের ফুটবল দলের জার্সি পরে রুসেফের বিরুদ্ধে স্লোগান দেয়। সাম্প্রতিক মাসগুলোতে রুসেফের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে।
পুলিশ বলছে, বিক্ষোভে অন্তত ১ লাখ ৩৭ হাজার মানুষ অংশ নিয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত তেল ও জ্বালানি কোম্পানি পেট্রব্রাসে ঘুষ এবং দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে প্রেসিডেন্ট নিজে জড়িত না থাকলেও, সেসব তার জ্ঞাতসারেই ঘটেছে। কারণ, যে সময়ে ঐ দুর্নীতির ঘটনা ঘটে, সেসময় প্রেসিডেন্ট পদাধিকার বলে ঐ প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কোন শক্ত পদক্ষেপ নিতেও ব্যর্থ হয়েছেন রুসেফ। এর আগে, একই দাবিতে এ বছরের মার্চ মাসেও আরেকটি বড় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কৌসুলিরা বলছেন, পেট্রব্রাসের কাজ পাবার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতাদের ঘুষ দিত। বিক্ষোভকারীরা দুর্নীতিবিরোধী, এবং ওয়ার্কার্স পার্টির সরকারবিরোধী স্লোগান দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ