1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কী আছে তার সফরসূচিতে দেশে দেশে কঠোর ভিসানীতি, বিদেশে পড়ার স্বপ্নে নতুন বাধা শিক্ষার্থীদের

যত্রতত্র ময়লা ফেলা বন্ধে ফিজিতে অভিনব উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ১২৩ Time View

ফিজিতে আবর্জনা সমস্যা মোকাবেলায় দেশটির সরকার অভিনব এক উদ্যোগ নিয়েছে। রাস্তাঘাটে যারা যত্রতত্র আবর্জনা ফেলছেন তাদের লজ্জা দিয়ে এই কাজ থেকে তাদের বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, আবর্জনার এই সমস্যা দেশটিতে ক্রমশই মারাত্মক রূপ নেয়ায় এই উদ্যোগ। rdgfপ্রধানমন্ত্রী নিজেই এই সমস্যাটিকে ‘জাতীয় লজ্জা’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, বিশ্বের লোকজনকে আমরা বলতে পারবো না যে আপনারা ফিজিতে আনন্দ করতে আসুন। বরং পরিস্থিতি এমন হয়েছে যে আমাদের বলতে হবে, আবর্জনা দেখতে আপনারা ফিজিতে আসুন।
ফিজি ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করা হয়েছে বলে বলছে বিবিসি মনিটরিং।
এই উদ্যোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে স্থানীয় লোকজনকে। যেখানে-সেখানে যারা ময়লা ফেলছেন তাদের ছবি তুলে অথবা ভিডিও করে সরকারের বিশেষ একটি ইউনিটের কাছে পাঠিয়ে দিচ্ছেন তারা। তারপর এই ছবি ধরে তাদের বিচার করা হবে। ছবি তোলার জন্যে স্থানীয় লোকজনকে উৎসাহী করতে তাদেরকে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
যিনি ময়লা ফেলেছেন তার কাছ থেকে আদায় করা জরিমানার কিছু অংশের জন্যে আবেদন করতে পারবেন ওই ফটোগ্রাফার, জানিয়েছেন পরিবেশ মন্ত্রী পারভীন কুমার। এবং তারপর দোষী ওই ব্যক্তির নাম পাঠানো হবে জাতীয় সংবাদ মাধ্যমগুলো।
খবরে বলা হচ্ছে, যেখানে সেখানে ময়লা ফেলার ঘটনা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে দেশটির লোকজন সমুদ্র সৈকতের মতো অত্যন্ত জনপ্রিয় সব এলাকাতেও ময়লা ফেলতে দ্বিধা করছে না। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ