1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কী আছে তার সফরসূচিতে দেশে দেশে কঠোর ভিসানীতি, বিদেশে পড়ার স্বপ্নে নতুন বাধা শিক্ষার্থীদের

আইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগের পর পাকিস্তানি মন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ১৪৩ Time View

বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারের পর পাকিস্তান সরকারের একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। ওই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছিলেন যে, দেশটির গোয়েন্দা সংস্থা xzefescআইএসআইয়ের একজন সাবেক প্রধান পাকিস্তানের সরকার ও সামরিক শীর্ষ নেতাদের সরিয়ে দেয়ার পরিকল্পনা করেছিলেন।
বিবিসি উর্দুকে দেয়া ওই সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, মুশাহিদুল্লাহ খান অভিযোগ করেন, গত বছর ইসলামাবাদে বিরোধী নেতাকর্মীদের আন্দোলনে উস্কানি দিয়েছিলেন তৎকালীন আইএসআই-প্রধান লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলাম।
তিনি বলেন, পাকিস্তানে গত বছর দেশটির সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ ও প্রতিবাদ করেছিল বিরোধীরা, সেটি ছিল ষড়যন্ত্রের অংশ।
পাকিস্তানের সামরিক শক্তি ও বেসামরিক সরকারের নেতৃত্বকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে করা এই বিক্ষোভে আইএসআইয়ের সাবেক এই প্রধান উস্কানি দিয়েছিলেন বলে তিনি মন্তব্য করেন। তবে তার দাবিকে দায়িত্বহীন ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রাশিদ।
মুশাহিদুল্লাহ খানের এ ধরনের দাবিকে ‘একেবারেই ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানী সেনাবাহিনীর এক মুখপাত্র। তবে, আইএসআই সম্পর্কে এ ধরনের অভিযোগ এটিই প্রথমবার নয়। এই বছরেরই প্রথমদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও একই অভিযোগ এনেছিলেন। তবে তাকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হয়নি। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ