1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বেলজিয়ামে মসজিদে অগ্নিসংযোগ, ইমাম নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১২
  • ১৩৬ Time View

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এক দুষ্কৃতকারী শিয়া মুসলিম সম্প্রদায়ের এই উপাসনাগৃহের ভেতর পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে জানায় সংবাদমাধ্যম। আগুন নেভানোর চেষ্টা করার সময় মসজিদের ইমাম পুড়ে মারা যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অগ্নিসংযোগের ঘটনায় মসজিদের ইমাম নিহত হয়েছেন বলে ব্রাসেলস পুলিশের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সম্বন্ধে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত মসজিদটির সামনে এসময় অনেক লোক জড়ো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অনেককে এ সময় প্রার্থনা করতে দেখা যায়।

স্থানীয় সংবাদপত্র লে সয়র জানায় ব্রাসেলসের উপকন্ঠের আনদারলেখট এলাকায় অবস্থিত শিয়া এই মসজিদে স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে এক ব্যক্তি কুঠার, পেট্রোল বোমা ও গ্যাসোলিনের ক্যান নিয়ে প্রবেশ করেন। কুঠার দিয়ে জানালা ভেঙ্গে ওই ব্যক্তি মসজিদের ভেতর দাহ্য পদার্থগুলো ছুড়ে দেয় বলে পত্রিকাটির রিপোর্টে উল্লেখ করা হয়।

আগুন নেভানোর চেষ্টাকালে এসময় মসজিদের ৪৭ বছর বয়স্ক ইমাম মারা যান। পুলিশের মুখপাত্র নিহত ইমামের নাম এখনও জানাতে পারেননি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ