1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

ইউনূস নিজেই গ্রামীণ ব্যাংক হয়ে গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ১৭৪ Time View

muhit7ড. ইউনূসের কারণে গ্রামীণ ব্যাংকের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ের দুটি প্রতিবেদন প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

দেশে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ড. ইউনূস দেশে ক্ষুদ্র ঋণ বিতরণ কর্মসূচিকে একটা সিস্টেমে দাঁড় করিয়েছেন এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। কিন্তু তিনি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিলেও তিনি নিজেই এখন প্রতিষ্ঠান (গ্রামীণ ব্যাংক) হয়ে গেছেন। এ কারণেই তার সঙ্গে আমাদের ঝগড়া।

মুহিত বলেন,  ক্ষুদ্র ঋণকে ড. ইউনূস যে সিস্টেমে দাঁড় করিয়েছেন, সেটা ঠিক আছে। আমরাও সেই সিস্টেমে চলছি। কিন্তু এটাকে আরও উন্নত করা দরকার। কিন্তু সেটা করা যাচ্ছে না, বিকজ অব হিম (ড. ইউনূস)। গত ৪-৫ বছর ধরে গ্রামীণ ব্যাংকের কোনো কিছু করা যাচ্ছে না, মামলার কারণে সব কিছু বাধাগ্রস্ত হচ্ছে।

পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, পুঁজিবাজারকে ফটকা বাজার বলেছিলাম। এ সেদিনও এটা ফটকা বাজার ছিল। এখন এটা মানুষ হয়েছে। একটা ভূমিকম্পের পর এটাকে মানুষ করতে ৪-৫ বছর সময় লেগেছে। এখন এটা বিনিয়োগের উপযোগী হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ